১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:২৫

শিরোনাম
রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: খুলনায় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত পরিবারের মায়েদের আত্মউন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “জীবন উন্নয়ন কর্মশালা” অনুষ্ঠিত হয়েছেL। কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সাথে নিবন্ধিত শিশুদের মায়েদের সম্পৃক্ত করে এই কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন এলাকায় ওয়ার্ল্ড ভিশনে ৫০ জন নিবন্ধিত শিশুর মা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী মায়েদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, পারিবারিক ও সামাজিক সচেতনতা এবং শিশুদের সুরক্ষা ও শিক্ষার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এবং খুলনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ম্যানেজার সুরভী বিশ্বাস এবং স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রটেকশন ম্যানেজার লিজা সরকার। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের তামান্না খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া পরিবারের মায়েদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করা গেলে পরিবার ও শিশুদের সার্বিক উন্নয়ন সম্ভব। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন