১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:২৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

খুলনা বা‌রে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নিরঙ্কুশ জয়

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১

  • শেয়ার করুন

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ জয় পে‌য়ে‌ছে । ১৪ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে জয় পেয়েছেন এ পরিষদের প্রার্থীরা।
অপরদিকে যুগ্ম সম্পাদক ও এক‌টি সদস্যপদে বিজয়ী হয়েছেন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম ৮১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেখ নুরুল হাসান রুবা পেয়েছেন ৩৯৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৬৬২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এস, এম, তারিক মাহমুদ তারা। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু।

সহ সভাপতি অ্যাডভোকেট জি এম আমানুল্লাহ (৬২০), অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (৬৫৭), যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মো. এহতেশামুল হক জুয়েল (৬৫০), লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট এম এম কবীর আশরাফুল আলম রাজু (৬৬২), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট তামিমা লতিফ সিন্ধা (৬০১) এবং সদস্য অ্যাডভোকেট অশোক কুমার গোলদার (৬০১), অ্যাডভোকেট নওশীন রহমান বর্ষা(৭৮৫), অ্যাডভোকেট মেহেদী হাসান (৭৬৯), অ্যাডভোকেট আব্দুস শফিক মোল্যা জনি (৭১১), অ্যাডভোকেট সেখ মুনিরুজ্জামান মনির (৬৬৪), অ্যাডভোকেট রোমানা তানহা (৬২৫), অ্যাডভোকেট রানীমা খাতুন (৫৪০)।

নির্বাচনে মোট ১ হাজার ৩৭৫ জনের মধ্যে ভোট প্রদান করেন ১ হাজার ২৩১ জন। ভোটগণনা শেষে রোববার রাত ১০ টা ৪৫ মিনিটে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

এর আগে রোববার আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় সকাল সাড়ে ৮ টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন