১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৬:৩০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল নির্মাণে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের অনুদানের চেক হস্তান্তর

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১

  • শেয়ার করুন

খুলনা প্রেসক্লাবের নির্মাণাধীন ব্যাংকুয়েট হলের নির্মাণ কাজের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড’র পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে চেক হাস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ডি জি এম (এ্যাডমিন) কমান্ডার এম মাইনুল ইসলাম খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম জাকিরুল ইসলাম’র পক্ষে প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদে মোল্লাসহ উপস্থিত নেতৃবৃন্দের কাছে অনুদানের একটি চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ম্যানেজার (এ্যাডমিন) মোঃ কামরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু ও শেখ আবু হাসান, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ জাহিদুল ইসলাম, দেবব্রত রায়, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ মোঃ সেলিম, ইউজার সদস্য মোঃ হেলাল মোল্লা, এস এম বাহাউদ্দিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে প্রধান অতিথি খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ডি জি এম (এ্যাডমিন) কমান্ডার এম মাইনুল ইসলাম খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নির্মাণাধীন ব্যাংকুয়েট হল পরিদর্শন করে নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন