১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:৩৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজান কারাগারে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২

  • শেয়ার করুন

খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিডিউল বিক্রি, খেয়াঘাটের ইজারা ও ভ্রমণ ভাতা বাবদ প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০২০ সালে ১৩ ফেব্রুয়ারি সরকারি টাকা কোষাগারে জমা না দেয়ায় মিজানকে গ্রেফতার করে দুদক। এরপর পাওনা টাকা পরিষদের সময় চেয়ে হাইকোর্ট থেকে তিনি জামিন নেন।

এদিকে, তদন্ত শুরু হলে তিনি দুই কিস্তিতে জেলা পরিষদের কোষাগারে ১৩ লাখ টাকা জমা দেন। তবে অর্থ আত্মসাতের ঘটনা প্রমানিত হলে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদ থেকে তাকে বরখাস্ত করা হয়।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, অর্থ আত্মসাতের ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলা করেন।

মিজানুর রহমান ২০১২-১৩ থেকে ২০১৫-১৬ অর্থবছরে দরপত্র সিডিউল বিক্রি, ইজারা বাবদ খাস আদায় ও অননুমোদিত ভ্রমণ ভাতা বাবদ প্রায় ৫৯ লাখ ৩৪ হাজার টাকা আত্মসাৎ করেন। তদন্তে তার বিরুদ্ধে আরও প্রায় এক কোটি টাকা আত্মসাতের বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন