৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:১৬

শিরোনাম
যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন

খালিশপুরের অস্ত্রধারী তালিকাভুক্ত সন্ত্রাসী আরিফ অস্ত্রসহ আটক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: কেএমপি’র তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী এফ.এম হাদিউজ্জামান আরিফকে ১ টি বিদেশী পিস্তল এবং পিস্তলের ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে খালিশপুর থানা পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি, সস্ত্রাসী, নাশকতাকারী, অবৈধ মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী এবং চোরাচালানকারীসহ সকল ধরণের ফৌজদারী অপরাধ দমন অভিযান চলাকালে ইতোমধ্যেই বিপুল পরিমান অস্ত্র গোলাবারুদ ও নিষিদ্ধ ঘোষিত দ্রব্যাদি আটকসহ বিভিন্ন ধরণের ফৌজদারী মামলার আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এরই আলোকে আজ ১০ অক্টোবর খালিশপুর থানার একটি চৌকস আভিযানিক দল কর্তৃক মদিনাবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রধারী সস্ত্রাসী এফ.এম হাদিউজ্জামান আরিফ(৪০), পিতা-মৃত: ওবাইদুল্লাহ, সাং-আলমনগর পালপাড়া, থানা-খালিশপুর কে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করলে কোমরে লুকিয়ে রাখা ১ টি বিদেশী পিস্তল ও প্যান্টের পকেট হতে ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, বিগত ২০২১ সালে একই আসামিকে কুষ্টিয়া থেকে ২০ বছরের দুটি সাজা পরোয়ানা মূলে খালিশপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। সে সময় তার দেহ তল্লাশি করে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করে কুষ্টিয়া সদর থানায় নিয়মিত মামলার রুজু করা হয়।##

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন