১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:৫৯

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কেসিসি’র প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন নগর নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির :

বৃহস্পতিবার (২২ আগস্ট ) সকাল সাড়ে ১০ টায় নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।
এ সময় সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও মহানগর সভাপতি আব্দুল আউয়াল, নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু গালিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদকর মোল্লা রবিউল ইসলাম তুষার, সহ অর্থ সম্পাদক ফেরদৌস গাজী সুমন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ হোসাইন ইবনে সরোয়ার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার সভাপতি মোঃ হাবিবুল্লাহ মেসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মতবিনিময়ে বলেন, খুলনা সিটি কর্পোরেশনের যারা দুর্নীতিবাজ আছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করা, জলবদ্ধতা পরিষ্কারের জন্য ২২ খাল উদ্ধার দখলমুক্ত করা, ঠিকাদারদের সিন্ডিকেট ভেঙে দিয়ে সঠিক পন্থায় যাতে ঠিকাদাররা কাজ পায় তার ব্যবস্থা করা, সিটি কর্পোরেশনের মার্কেটগুলো অব্যবস্থাপনায় ফেলে না রেখে কাজে লাগানো এবং সিটি কর্পোরেশনের আওতায় যত ফুটপাত আছে সেগুলো দখলমুক্ত করে জনগণের যাতায়াতের ব্যবস্থা করা সহ সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে কাউন্সিলরের অনুপস্থিতিতে জনগণ যাতে নাগরিক সুবিধা পায় তার ব্যবস্থা করা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন