১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:৫১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

কৃষকদের যেন কোনো সমস্যায় না পড়তে হয়: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিতা

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫

  • শেয়ার করুন

‘আপনাদের মাধ্যমে আমাদের কৃষক ভাইদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। তারা যেন সরকার নির্ধারিত বা কম মূল্যে বীজ কিনতে পারেন, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে’— এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মুন্নু সিটিতে তাঁর রাজনৈতিক কার্যালয়ে বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচয় ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন রাজীব। এসময় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ.ফ.ম. নূরতাজ আলম বাহার, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমূখ।

আফরোজা খানম রিতা বলেন, ‘এখন আমরা যখন বিভিন্ন এলাকায় যাচ্ছি, সেখানে দেখি কোন কাজ হয়নি। সবখানেই সমস্যা আর অব্যবস্থাপনা। উন্নয়নের ছোঁয়া নেই কোথাও। অথচ বিএনপির আমলে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে, ব্যবসায়ীরা লাভবান হয়েছেন, তখন অর্থনীতিও ছিল স্থিতিশীল।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে নিরলসভাবে ভাবছেন। আপনারা মাঠে দায়িত্ব নিয়ে কাজ করলে বিএনপি আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে। আগামী নির্বাচনে সবাই মিলে বিএনপিকে বিজয়ী করতে হবে। আজকে আপনারা যে দাবিগুলো তুলেছেন, সেগুলোর সমাধান একটাই গণতান্ত্রিক উপায়ে বিএনপিকে ক্ষমতায় আনা।

বর্তমান সরকারের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, ‘১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানিকগঞ্জে কিছুই করতে পারেনি। শিশুদের জন্য পার্ক নেই, খেলার মাঠ নেই, বড় কোনো অনুষ্ঠান করার মতো কমিউনিটি সেন্টার নেই। যেভাবে মানিকগঞ্জের উন্নয়ন হওয়ার কথা ছিল, তার কিছুই হয়নি।’

সভায় নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে এবং কৃষকদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন