২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৫০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কুয়েটের ইআইএএ প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: মে ১০, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তি:

“খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” (ইআইএএ) প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি’র (পিআইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শুক্রবার সকালে বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. সোবহান মিয়া, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ জহুরুল ইসলাম, ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া, উপ-পরিচালক রোকসানা লায়লা, কুয়েটের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জি এম মাহফুজুর রহমান, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভার পূর্বে প্রতিনিধিবৃন্দ চলমান প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং উন্নয়ন কাজের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন