৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১২:২৫

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কুয়েটের আসন্ন ভর্তি পরীক্ষা সুসম্পন্ন করার জন্য সবাইকে সহযোগিতা করার আহবান : ভিসি কুয়েট

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনের সভাকক্ষে খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের আসন্ন ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ও নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে সম্মানিত সাংবাদিকগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল টায় উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেট্রোনিক ও অনলাইন মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
এরপর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষার সভাপতি ও ডীন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকগণের কাছে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি, শনিবার ২০২৫ খ্রি. ১১টি কেন্দ্রে সকাল ৯-৩০ ঘটিকা হতে দুপুর ১২-৩০ ঘটিকা পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর ১২-৪৫ ঘটিকা থেকে দুপুর ১-৪৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যিাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ টি আসন সংরক্ষিত। ভর্তি পরীক্ষায় মোট ২৪,৫২৭ (চব্বিশ হাজার পাঁচশত সাতাশ) পরীক্ষার্থী অংশগ্রহন করবে। ৩ ঘন্টা ব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের mcq পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.আর্ক কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের mcq পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘন্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবছর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা কুয়েটে ছাড়াও খুলনার ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রে সমূহ হলো খুলনা বিশ্ববিদ্যালয়, রেভারেন্ড পল্স হাইস্কুল, খুলনা, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা, সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ, খালিশপুর, খুলনা, সরকারি মহিলা কলেজ, বয়রা খুলনা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বয়রা খুলনা, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা, সরকারী এম.এম. সিটি কলেজ খুলনা, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা।

ভাইস-চ্যান্সেলর মহোদয় তার বক্তব্যে তিনি যোগদান করার পর থেকে বিশ্ববিদ্যালয়ে গৃহীত বিভিন্ন কর্মকান্ডের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এসময় তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে কুয়েটের শিক্ষার সার্বিক উন্নয়নে প্রশাসন কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপের কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন কুয়েটকে যে কোন মূল্যে সেশনজট মুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এছাড়া পূর্বের বিভিন্ন অনিয়ম ও অন্যন্য কারণে এ পর্যন্ত ১৯ জন শিক্ষককে চাকুরী থেকে খারিজ করা হয়েছে, ০৭ সাত জন শিক্ষক ও ৯ জন কর্মকর্তা ও ২ জন কর্মচারীকে সাময়িক বহিস্কার ও ১৫ জনকে কৈফিয়ত তলব করা হয়েছে এবং ৫৮ নতুন শিক্ষক ও কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভর্তি পরীক্ষা সুসম্পন্ন করার জন্য খুলনাবাসিকে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন ভর্তি পরীক্ষার কারণে খুলনায় অতিরিক্ত প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হওয়ার সম্ভবনা রয়েছে বিধায় সকলকে যার যার সাধ্যমত সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। এসময় তিনি বিশেষভাবে উল্লেখ করেন, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে সবাইকে অবশ্যই নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। তবে যানযটের বিষয়টি বিবেচনা করে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্বে নির্ধারিত কেন্দ্রে আসার জন্য আহবান জানান। এছাড়া বিশেষভাবে উল্লেখ্য, প্রত্যেক শিক্ষার্থীর জন্য নির্ধারিত আসন ছাড়া কোন ভাবে অন্যকোন কক্ষে/কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন