২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৯:১৫

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কয়রা থানার ওসি’র প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হকের প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে স্হানীয় বাসিন্দরা।
আজ সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় কয়রা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেবার নামে হয়রানি বন্দ করো, করতে হবে। বদমেজাজি ওসির প্রত্যাহার চাই। কয়রা থানায় দালালের দৌরাত্ম্য বন্ধ করো, করতে হবে। সালিশি বাণিজ্য বন্ধ করো, করতে হবে লেখা সহ বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাড়িয়ে যান মানববন্ধনকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ২ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা মোকলেসুর রহমান, ইউনুস আলী, রাসেল আহমেদ প্রমুখ।
মানববন্ধনে মোকলেসুর রহমান বলেন, আমার মেয়ে শশুর বাড়িতে প্রায়ই নিগৃহীত হয়ে আসছে। সে কারণে শশুর বাড়ি থেকে অভিমানে কোথাও চলে গেছে হয়তো। মেয়ের সন্ধানের জন্য গত শুক্রবার ওসি স্যারের কাছে নিখোঁজ ডায়েরী করতে গেলে উল্টো তিনি আমাকে অপমান করেন। এ সময় আমার সাথে থাকা আমার ফুফাতো ভাই ইউনুস আলী ওসি সাহেবের কথার প্রতিবাদ করলে তাকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি এ ঘটনার প্রতিকার দাবী করেন এবং ওসির প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধনে ইউনুস আলী বলেন,আমার ভাতিজি শুশুর বাড়ী থেকে নিখোঁজ হওয়ায় বিষয়টি নিয়ে থানায় ডায়েরী করতে গেলে ওসি সাহেব আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেন।এবং আমার ভাতিজিকে নিয়েও কটুক্তি করেন। আমি প্রতিবাদ করলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।ওসির এই হুমকিতে আমিসহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। মানববন্ধনে বক্তারা ওসি সাহেবের প্রত্যাহার দাবি করেন।
কয়রা থানার ওসি এমদাদুল হক বলেন, নিখোঁজ নারীর বাবা ও স্বামী আলাদাভাবে লিখিত অভিযোগ করেছেন। আমরা মেয়েকে উদ্ধারের চেষ্টা করছি‌। মেয়ের বাবাকে অপমান করার বিষয়টি সঠিক না।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন