২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১:৩২

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কপিলমুনিতে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ ঘটনায় থানায় মামলা, ধর্ষক গ্রেপ্তার

প্রকাশিত: মে ২, ২০২৪

  • শেয়ার করুন

কপিলমুনি প্রতিনিধি:

কপিলমুনিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাহাবুবুর রহমান মোড়ল (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর নানী বাদী হয়ে বুধবার পাইকগাছা থানায় একটি ধর্ষণ মামলা করেছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার রহিমপুর আবাসন কেন্দ্রে। পুলিশ, এলাকাবাসী ও মামলার বাদী আরিফা বেগম বলেন, রবিবার (২৮ এপ্রিল) বিকাল ৫ টার দিকে আমার সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাতনি কে আবাসনের ঘরে একা রেখে আমি পানি আনতে যাই। এ সময় উলুডাঙ্গা এলাকার জনৈক মফেল মোড়লের পুত্র মাহাবুবুর রহমান আমার নাতনিকে একা পেয়ে ঘরের ভিতরে ঢুকে ধর্ষণ করে। এরপর বাড়িতে এলে নাতনি আমাকে সব খুলে বলে। আমি সাথে সাথে আমার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার সন্ধ্যায় পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবগত করি। ওই রাতেই পুলিশ মাহবুরকে গ্রেপ্তার করে। সর্বশেষ এ ঘটনায় পাইকগাছা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। মামলা নং-০১, তারিখ- ০১/০৫/২০২৪। এব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও হরিঢালী ক্যাম্প পুলিশের ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাস বলেন, মামলার সূত্র ধরে ধর্ষক মাহবুরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ঐ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন