২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৫:২৬

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কপিলমুনিতে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কপিলমুনিতে নিরাপদ সড়ক চাই (নি.স.চা) এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় ঐতিহ্যবাহী কপিলমুনি প্রধান সড়কে র‌্যালী ও কপিলমুনি প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই দক্ষিণাঞ্চল শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার, আওয়ামী লীগ নেতা জি এম হেদায়েত আলী টুকু, কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ ইনস্পেক্টর সঞ্জয় দাশ, কপিলমুনি প্রেসক্লাবের সহ সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত, সাংবাদিক এ কে আজাদ, আব্দুল আজিজ, এস এম আব্দুর রহমান,

পাইকগাছা ১৬ আনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, মানিকলাল সিং, লিটন কুমার দাশ, ডাক্তার সিরাজুল ইসলাম, প্রীতিশ কুমার মন্ডল,

আব্দুর রাজ্জাক ফকির, কন্ট্রাক্টর রফিকুল ইসলাম, মোসলেম উদ্দিন সহ নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন