২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:২৩

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

“একজন মানবিক ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল, নিজের জন্মদিনে পথশিশু ও এতিমদের সাথে আনন্দ ভাগাভাগি”

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১

  • শেয়ার করুন

আজ একজন মানবিক ছাত্রনেতার কথা বলছি। বলছি দিনরাত পরিশ্রমী এক মুজিব আদর্শের অকুতভয় সৈনিকের কথা। তিনি হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। শ্রমিক নেতা পিতা শেখ মোঃ আব্দুস সোবহান এর কাছ থেকে শেখা মানুষের কল্যানে কাজ করা, তারাই দেখানো পথে নিরলস ভাবে মানুষের সেবায় ছুটে চলা এক ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল। করোনা মহামারীতে সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন নিরলস ভাবে। খাদ্য অর্থ ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিজস্ব উদ্যোগে পৌছিয়ে দিয়েছেন মানুষের দ্বারে দ্বারে। আজ সেই মানবিক ছাত্রনেতার জন্মদিন কিন্তু নিজের জন্মদিনে কোন উৎসব বা আনন্দ না করে নিজের আনন্দ গুলো বিলিয়ে দিয়েছেন অসহায় পথশিশু ছিন্নমুল ও এতিম ছাত্রদের মাঝে। সামান্য সুখের কারন হলেও তিনি ব্যবস্থা করেছেন অসহায় পথশিশু ছিন্নমুল ও এতিম ছাত্রদের জন্য উন্নত মানের খাবার। সাথে সাথে অসহায় পথশিশু ছিন্নমুল ও এতিম ছাত্রদের সাথে কেক কেটে নিজের জন্মদিন কে তাদের জন্মদিন উৎসবে পরিণত করেছেন। আজ শনিবার দুপুর ২ ঘটিকায় নগরীর রেলস্টেশনে অসহায় পথশিশু ছিন্নমুল মানুষের মাঝে এবং তারপর শহীদ শেখ আবু নাসের লিল্লাহী বোডিং ও এতিমখানায় এতিম ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন তিনি। শহীদ শেখ আবু নাসের লিল্লাহী বোডিং ও এতিমখানায় সংক্ষিপ্ত দোয়া মাহফিলে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। সংক্ষিপ্ত দোয়া মাহফিলে খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দীন জুয়েল ও তার সহধর্মিনী এবং বিসিবির পরিচালক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর শেখ সোহেলের দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়। এরপূর্বে খুলনা রেলস্টেশনের খাবার বিতরণ কালে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান রাসেল বলেন “আমার জন্মদিনে কোন অনুষ্টান বা আনন্দ না করে অসহায় পথশিশু ছিন্নমুল ও এতিম ছাত্রদের মুখে সামন্য হলেও হাঁসি ফোঁটাতে পেরেছি এটাই আমার আনন্দ। তিনি আরও বলেন আমি সব সময় চেষ্টা করি মানুষের কল্যানে কাজ করতে মানুষের পাশে দাঁড়াতে, মহান আল্লাহ যেন আমাকে সেই পথেই পরিচালিত করেন। তিনি সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য এবং দক্ষিণবঙ্গের আওয়ামী রাজনীতির অভিভাবক বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি, খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জয়েল, বিসিবির পরিচালক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর শেখ সোহেল ও শেখ জালালউদ্দীন রুবেলের জন্য দোয়া প্রার্থনা করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ হোসেন, শাহীন আলম, দিদারুল আলম, ইবনুল হাসান, পারভেজ শিকদার, গালিব হোসেন, শংকর কুন্ডু, অরিন্দম চক্রবর্তী, পিয়াল হাসান, আলামিন হোসেন, রাজিউন ইসলাম রাজু, তানভীর ইসলাম সাব্বির, হাসান শেখ, রয়াহান শিকদার, আজিজুল ইসলাম, মারুফ হোসেন প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন