১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:২১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

উপমন্ত্রীর মনোনয়ন দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপিকে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে পুনরায় মনোনয়নের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে মোংলা-খুলনা মহাসড়কের জিরো পয়েন্টে এ মানববন্ধন করেন তারা। বাগেরহাটের রামপাল মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আব্দুর রউফ, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির।

বক্তরা এসময় বলেন, গত ১৫ বছরে বেগম হাবিবুন নাহার এমপি থাকাকালীন এ এলাকার মানুষ শান্তিতে বসবাস করেছেন। তার আগে তালুকদার আব্দুল খালেক এমপি থাকাকালীনও একই পরিবেশ বজায় ছিল। এই পরিবারের বাইরে এখানে কাউকে মনোনয়ন দেয়া হলে শান্তির পরিবেশ নষ্টসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাবে। তাই রামপাল- মোংলায় হাবিবুন নাহারের বিকল্প নাই উল্লেখ করে তারা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে পুনরায় মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুষ্ঠিত সমাবেশ থেকে অনুরোধ জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন