১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:২৭

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

ঈদে বেনাপোল বন্দর বন্ধ থাকবে ৪ দিন।

প্রকাশিত: জুলাই ১৮, ২০২১

  • শেয়ার করুন

 

মিলন হোসেন বেনাপোল।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা চার দিন দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন সাজেদুর রহমান সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেনাপোল।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২০ (মঙ্গলবার)থেকে ২৩ জুলাই (শুক্রবার) পর্যন্ত ভারত থেকে এই বন্দরে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান,ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনও ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে-রাতে বন্দর এলাকায় টহল দেবে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, ‘ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নজরদারি করা হবে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন