৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:৫৯

শিরোনাম
যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন

ইতালি ও জার্মানিতেও ওমিক্রন শনাক্ত

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১

  • শেয়ার করুন

ইউরোপের আরও ২ দেশ ইতালি ও জার্মানিতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতালি বলছে, তারা মোজাম্বিক ভ্রমণ করা একজনের শরীরে ওমিক্রন শনাক্ত করেছে। দেশটির ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, রোগী এবং তার পরিবারের সদস্যরা সুস্থ আছেন।

জার্মানির আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ২ জনকে শনাক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, আক্রান্ত ২ ব্যক্তি গত ২৪ নভেম্বর মিউনিখ বিমানবন্দর হয়ে জার্মানিতে প্রবেশ করেন।

এর আগে, দক্ষিণ আফ্রিকাকে ভাইরাস-বৈচিত্র্যের এলাকা হিসেবে মনোনীত করে জার্মানি। তারা আপাতত দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন