২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৩:০১

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আমরা নির্বাচনে ঐতিহাসিক জয় পেতে যাচ্ছি;জো বাইডেন

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২০

  • শেয়ার করুন

ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ঐতিহাসিক জয় পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

তিনি বলেছেন, স্পষ্টত আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
এ নির্বাচনে আমরা জয়ী হতে চলেছি। বিজয় ঘোষণা মাত্র সময়ের ব্যাপার।
স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন বাইডেন। আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।

ভাষণে বাইডেন বলেন, এটি পরিষ্কার, আমরা জয়ী হতে চলেছি। আমার রানিং মেট কামালা হ্যারিস ইতোমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে মিটিংও করেছেন।

তারা হোয়াইট হাউসের জন্য প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, আমরা সাত কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এতো বেশি ভোট আর কোনো প্রেসিডেন্ট পাননি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন