১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:১৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালী ও মানবন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : ১৬ দিন ব্যাপি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ইসলামিক রিলিফ সুইডেন এর অর্থায়নে ও দলিত সংস্থার সহযোগিতায় আজ শনিবার নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্যে নিয়ে বিএল কলেজ মোড় থেকে দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পর্যন্ত এই র‌্যালী ও মানববন্ধন পালিত হয়।
এর আগে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ৫ ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী। র‌্যালি শেষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে নগরীর দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনী ও তার নারী জাগরনের অগ্রদূত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
বিতর্ক প্রতিযোগীতার প্রতিপাদ্য বিষয় ছিলো-সমাজ ও রাজনৈতিক প্রতিশ্রুতিই নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধের পূর্বশর্ত। তারই পাশাপাশি চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যার প্রতিপাদ্য বিষয় ছিল: পরিবার,সমাজ ও রাষ্ট্রে নারী অবদান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ বর্তমান সমাজে নারীদের সামনে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেন এবং দলিত নারীদের নেতৃত্বের স্থান তৈরীতে উৎসাহ প্রদান করেন। এ সময় বক্তারা, নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী।
সম্প্রীতি ফোরামের সভাপতি সিলভী হারুনের সভাপতিত্বে ও দলিতের প্রকল্প কর্মকর্তা লক্ষ্মী দাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, ইসরাত আরা হীরা, সালমা জাহান মনি, মোঃ সাবির খান, আব্দুল রাজ্জাক, দলিতর হেড অব ফাইন্যান্স শিব প্রসাদ দাশ, অরুন দাস প্রমুখ। এছাড়াও দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন