১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:৫৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

আজও থেমে থেমে হতে পারে বৃষ্টি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০

  • শেয়ার করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ শনিবার বিকেল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে রাজধানীতে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। এ সময়ে আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে টানা তিন দিনের বর্ষণে বরগুনাসহ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দেশের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টিতে ক্ষতি হয়েছে আগাম শীতকালীন সবজির। এর আগে গত কয়েক মাসে ভারি বৃষ্টি ও বন্যায় সবজি উৎপাদন কমেছে। কৃষকরা আশায় ছিলেন, রোদ ঝলমলে আবহাওয়া পেলেই মাঠ থেকে আগাম সবজি তুলে আয় করা যাবে। কিন্তু সে আশা ভেঙে গেল এই নিম্নচাপে।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্থল নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন