৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:৩০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

আজই মেসির সাথে পিএসজির চুক্তি

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

স্পেনের সংবাদমাধ্যম লা সেক্সতাকে মেসির এজেন্ট ও তাঁর বাবা জর্জ মেসি জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই মেসি প্যারিসে পৌঁছাবেন। আজ চুক্তি, আগামীকাল বুধবার হবে জার্সি উন্মোচন।
আজ স্থানীয় সময় বিকেল তিনটায় প্যারিসে পৌঁছাবেন মেসি। ব্যক্তিগত বিমানে করে প্যারিস যাচ্ছেন তিনি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্যারিসে পৌঁছে সেখানকার একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি।

আর্জেন্টিনার তারকা ফুটবলারকে বার্সেলোনা বিমানবন্দরে দেখা গেছে। সপরিবারে প্যারিসে উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
পিএসজিতে রয়েছেন নেইমার ও এমবাপ্পের মতো তারকা ফুটবলার। তাঁদের সঙ্গে মেসি যোগ দিলে ফ্রান্সের ক্লাবের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার সার্জিও রামোসও পিএসজিতে যোগ দিয়েছেন।
গত রোববার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় বলে দেন মেসি। সেখানে তিনি কেঁদেছেন।
এর আগে মেসির বিদায় নেওয়ার খবর এক বিবৃতি দিয়ে জানিয়েছে বার্সা। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছন, কেন মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেননি তারা।
বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত ১ জুলাই থেকে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যান মেসি। লম্বা সময় ধরে আলোচআজইনার পর গত বৃহস্পতিবার রাতে বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মের বাধার কারণে তাদের পক্ষে মেসির সঙ্গে চুক্তি করা সম্ভব হয়নি।
ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার মেসি। সব আসর মিলে কাতালান ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন আর্জেন্টাইন তারকা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন