১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:৪৩

শিরোনাম
সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪

আগামীকাল থেকে সারাদেশে বাস-ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধের ঘোষণা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১

  • শেয়ার করুন

সারাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট ডাকা হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট শুরু হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহন বন্ধ রাখার এ ইঙ্গিত দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
সংগঠনের মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ জানান, জ্বালানির দাম বাড়ানোয় বিভিন্ন জেলার পরিবহন মালিকেরা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে কেন্দ্রীয়ভাবে তাদের কিছু করার নেই বলেও জানান তিনি।

এর আগে, বুধবার (৩ নভেম্বর) রাত ১০টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে ৮০ টাকা করার কথা জানানো হয়। ৪ নভেম্বর রাত ১২টা থেকে জ্বালানি তেলের নতুন এই দাম কার্যকর হবে বলেও মন্ত্রণালয়টির পক্ষ থেকে জানানো হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন