১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:০৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

অন্তর্বর্তী সরকার গঠন, শপথ বৃহস্পতিবার

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪

  • শেয়ার করুন

মন্ত্রি পরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন অন্তর্বর্তী সরকারে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। বাকিরা হলেন-
ড. সালেহ উদ্দিন আহমেদ (সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক), ড. আসিফ নজরুল (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), আদিলুর রহমান খান (মানবাধিকার কর্মী), এ. এফ. হাসান আরিফ (সাবেক অ্যাটর্নি জেনারেল), তৌহিদ হোসেন (সাবেক রাষ্ট্রদূত), সৈয়দা রিজওয়ানা হাসান (বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী), শারমিন মুর্শিদ (প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্রতী), ফারুক-ই-আযম (বীর প্রতীক), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন (সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা), সুপ্রদীপ চাকমা (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত), বিধান রঞ্জন (চিকিৎসক), ড. আ ফ ম খালিদ হোসেন (মাওলানা, হেফাজতের সাবেক নায়েবে আমির), ফরিদা আখতার (উবিনীগ, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা-এর নির্বাহী পরিচালক), নুরজাহান বেগম (গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক), মো. নাহিদ ইসলাম (প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির নিকট প্রস্তাব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাষ্ট্রপতি তাতে সম্মতি দিলে বিদেশ থেকে দেশে ফেরেন ড. মুহাম্মদ ইউনূস এবং বৃহস্পতিবার রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেবেন অন্তর্বর্তী সরকার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন