২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৯:০৯

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) নাজমুল হুদা চৌধুরী সাগর এবং তাঁর মা মিসেস মুকুল চৌধুরীর দ্রুত সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) আসর নামাজের পর নগরীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল জামে মসজিদে সাবেক যুবদল নেতা মো. আব্দুল্লাহ শেখের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মো. লুৎফর রহমান। এ সময় তিনি নাজমুল হুদা চৌধুরী সাগর ও তাঁর মায়ের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন।

দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় মো. আব্দুল্লাহ শেখ নাজমুল হুদা চৌধুরী সাগরের রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি তাঁদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম (টিটু) ও শফিকুল ইসলাম (খোকন), আতিয়ার রহমান (বাবু), মিজানুর রহমান (বাবু), ইয়াকুব টুকু, মাহবুবুর রহমান, বাদল, মহিবুল্লাহ, রাসেল, শান্ত, রুহুল, সরো, সেতু, সেন্টু, রুবেল, সাইফুল, মুরাদ, রিপন, কাজল, সাত্তার ও সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন