প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬

তথ্য প্রতিবেদক:
বাংলাদেশ দলিল লেখক সমিতর পূর্ব ঘোষিত ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চলমান কর্মসূচির ধারাবাহিকতায় খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১০ অক্টোবর) নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা জেলা দলিল লেখক সমিতির আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সমাবেশে বক্তাগণ দলিল লেখকদের মৌলিক ৭ দফা দাবি বাস্তবায়নের পক্ষে জোরালো বক্তব্য রাখেন।
খুলনা জেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গাজী বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান এম এ রশিদ এবং বিশেষ বক্তা ছিলেন সমিতির মহাসচিব কে এস হোসেন টমাস। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক মিয়া, ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মল্লিক, সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আয়নাল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব ফিরোজ আলম, যুগ্ম মহাসচি যথাক্রমে জালাল উদ্দিন মোল্লা, যুগ্ন মহাসচিব রুহুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা।
আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সকল জেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ। তারা হলেন, মোঃ বাহাউদ্দিন খন্দকার (খুলনা), মোঃ ফিরোজ হাসান (খুলনা), মোহাম্মদ তরিকুল ইসলাম (বাগেরহাট), এম এম মজনু (সাতক্ষীরা), বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন (যশোর), আবু সাঈদ মৃধা (নড়াইল), মোহাম্মদ আব্দুল মমিন (কুষ্টিয়া), শামসুজ্জামান (চুয়াডাঙ্গা), শেখ শহীদ ইকবাল, সিরাজুল ইসলাম (মেহেরপুর)। এছাড়াও বক্তব্য রাখেন মোঃ আলমগীর হোসেন (বটিয়াঘাটা), মোঃ সেলিম খান (ডুমুরিয়া), আব্দুল লতিফ (রুপসা), মোহাম্মদ ইসরাফিল সরদার (দৌলতপুর), মোঃ মহসিন (দাকোপ), এস এম আব্দুর রহমান (তেরোখাদা), কাজী আজিজুল হক (কয়রা) সহ স্থানীয় নেতৃবৃন্দ।