২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৩৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য তপ্রতিবেদক:
প্রতিবন্ধী শিশুদের জীবনযাত্রা সহজ করা, তাদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশে সহায়তা প্রদান এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে খুলনায় প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রূপসার নতুন বাজারস্থ সিএসএস আভা সেন্টারের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। তিনি প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়তা উপকরণ প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্লাস্টার অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল এবং আলোচনা ও সহায়তা উপকরণ বিতরণ শেষে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য রাখেন খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ ও ২ এর ম্যানেজার সুরভী বিশ্বাস।

খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২ এর প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হোসেনুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট-ফিজিওথেরাপিস্ট আব্দুল আল মামুন, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট, ঢাকার এসোসিয়েট কোঅর্ডিনেটর মো. ফরিদুল ইসলাম। এসময় প্রতিবন্ধী শিশুদের অভিভাবকবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করেন।

৩৮ জন প্রতিবন্ধী শিশুর মাঝে প্রয়োজন অনুযায়ী মোট ৭৮টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সহায়ক উপকরণগুলো হলো হুইল চেয়ার-৯টি, স্পেশাল সিটিং চেয়ার বিগ হুইল-১৫টি, স্পেশাল সিটিং চেয়ার ক্লাস্টার হুইল-৫টি, স্ট্যান্ডিং ফ্রেম-২৪টি, দুইচাকা বিশিষ্ট ওয়াকার-১১টি, ওয়েজ-১টি, নি গাইটার-৪টি এবং টয়লেট চেয়ার-৯টি।

অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের জন্য সহায়ক উপকরণের প্রয়োজনীয়তা, সঠিক ব্যবহার এবং শিশুদের শিক্ষা ও দৈনন্দিন কর্মকাণ্ডে এসব উপকরণের ভূমিকা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিজ্ হুরে জান্নাত। পাশাপাশি তিনি প্রতিবন্ধী শিশুদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্ব, তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।

আয়োজকরা মনে করেন, প্রতিবন্ধী শিশুদের প্রয়োজন অনুযায়ী সহায়ক উপকরণ প্রদান তাদের আত্মনির্ভরতা বৃদ্ধি, চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রমে সক্ষমতা বাড়ানো এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারগুলোকেও সহযোগিতা করবে।

অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন