৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:১০

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় অটোরিকশা চালকদের মানববন্ধন, লাইসেন্স ও হয়রানি বন্ধের দাবি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা মহানগরীতে চলাচলকারী অটোরিকশার (মিশুক) লাইসেন্স প্রদান এবং ট্রাফিক পুলিশ কর্তৃক হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন চালকরা।
আজ রোববার বেলা ১১ টায় নগরীর শিববাড়ী মোড়ে মানববন্ধনে এই দাবি জানানো হয়। পরে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক, খুলনা জেলা প্রশাসক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন চালকরা।
মানববন্ধনে বক্তাগন বলেন, মিশুক চালকরা দীর্ঘদিন ধরে সৎভাবে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু বর্তমানে বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে অটোরিকশা(মিশুক) চালকদের অযৌক্তিকভাবে হয়রানি করা হচ্ছে। প্রতিনিয়ত অটোরিকশা আটক, জরিমানা, এবং প্রয়োজনীয় কাগজপত্রের অজুহাতে আমাদের ‘উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
কাগজপত্র না দেখাতে পারায় পাঁচশত টাকা জরিমানা গুণতে হচ্ছে। যা আমাদের একদিনের আয়ের চেয়ে অনেক বেশী। এতে আমাদের পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়ছি।
আমরা খুলনার প্রশাসনের কাছে অটোরিকশা চালকদের অযথা হয়রানি বন্ধ, একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে আইনগতভাবে অটোরিকশা চলাচলের সুযোগ, বৈধ লাইসেন্স ও নিবন্ধন প্রক্রিয়া সহজ এবং ট্রাফিক পুলিশের আচরণে মানবিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তৃতা করেন, ঈসমাইল হোসেন, নাজমুল হক মনি, মোঃ শামিম হোসেন, মোঃ জুয়েল, রবিউল ইসলাম, আল মামুন, নয়ন প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন