৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৩৬

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আপনাদের সাথে নিয়ে দেশের উন্নয়ন করতে চাই-কপিল কৃষ্ণ মন্ডল

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

পি কে অলোক, ফকিরহাট : বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেছেন, আপনাদেরকে সাথে নিয়ে দেশ ও জাতীর উন্নয়নের কাজ করতে চাই। সকলে মিলেমিশে দেশ ও জাতীর উন্নয়নে কাজ করতে না পারলে এ জাতীর উন্নতি করা সম্ভব হবে না।

তিনি শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ফকিরহাটের হুচলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, আপনারা সকল ভেদাভেদ ভুলে এক কাতারে এসে ধানের শীষের পক্ষে কাজ করুন। আর ধানের শীষের পক্ষে কাজ করলে দেশ নায়ক তারেক রহমানের হাত আরো শক্তিশালি হবে। তাই ধর্ম বর্ণ জাতী নির্বিশেষে সকলকে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতিকে ভোট প্রদানের জন্য তিনি সকলের প্রতি উদ্যাত্ব আহবান জানান।

বহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মশিউদ্দিন মোড়লের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা মোঃ ইফতেখার আহম্মেদ পলাশ ও মোড়ল কামরুজ্জামান। ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মিজানুর রহমান হালদার ও সংগঠনিক সম্পাদক শেখ আছাফুর রহমানের যৌথ সঞ্চালণায় এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মুশফিকুজ্জামান রিপন, আলমগীর কবির, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ ও সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন। এতে বক্তৃতা করেন, আনোয়ার হোসেন, আঃ সালাম ফারাজী, সুকুমার রায়, আল আমীন, মাহাম্মুদুর রহমান ও নুর ইসলাম।

অপর দিকে একই দিন রাতে পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিলজংগ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে অনুরুপ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুজ্জামান হাওলাদার। বিএনপি নেতা আবু সুফিয়ান এর সঞ্চালনায় এতে উপরোক্ত ব্যক্তিরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক মোফাশে^র হোসেন, বাগেরহাট-১ আসনে যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নেতা কাজী মনজুর রহমান, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু, বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলু, বারিক মোড়ল, মিরাজুল ইসলাম রাজ, ইউনিয়ন যুবদল নেতা আরব আলী মল্লিক, আল আমীন মল্লিক, মোঃ ইদদাদ মল্লিক, মেহেদী হাসান, ফিরোজ শেখ, মোঃ দাইদ শেখ ও আবুল বাসার প্রমুখ।

এর আগে বিকালে নলধা-মৌভোগ ই্উনিয়ন ও রাতে বেতাগা ও শুভদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রদান অতিথি অনুরুপ নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন