৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৩৪

ডুমুরিয়া-ফুলতলার উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করবো- আলি আসগার লবি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র বিএনপি রাস্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। বিএনপি বিশ্বাস করে, জনগণের ঐক্য ও গণতান্ত্রিক অধিকারই জাতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি।

তাই আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট ১২ ফেব্রুয়ারী প্রদান করে এই অবহেলিত ডুমুরিয়া- ফুলতলার জনপ্রতিনিধি নির্বাচিত করেন এবং বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই অঞ্চলের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে সকলের মতামতের ভিত্তিতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করবো।

ইতিমধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, নারীদের সম্মান বৃদ্ধি করতে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করার ঘোষণা দিয়েছেন। তেমনি আমি কথা দিচ্ছি, এই অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নারীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবাসহ সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করবো।

শুক্রবার দুপুরে ফুলতলা উপজেলার রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি একথা বলেন।

ফুলতলা বিএনপি নেতা মাসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আবুল বাশার, ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, কাজী আনোয়ার হোসেন বুলু, সাব্বির হোসেন রানা, লুৎফর রহমান, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা হেল কাফি সখা, সজিব প্রমুখ।

তিনি আরো বলেন, রাজনীতি কোনো বিভেদের বিষয় নয়, বরং এটি ঐক্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম সমাজ থেকে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ ও খাল অবমুক্ত করা হবে। বিএনপির পরিকল্পনায় আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণ বাস্তবায়ন করবে, যা পরিবেশ রক্ষায় অতীব গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, ডুমুরিয়া-ফুলতলার প্রতিটি পাড়া-মহল্লা আবার প্রাণচঞ্চল হয়ে উঠবে তরুণদের সাংস্কৃতিক চর্চা আর খেলাধুলার কর্মকান্ডে এবং সমাজ হবে মাদকমুক্ত, এগিয়ে যাবে সমৃদ্ধির সোপানে নতুন স্বপ্নের অঞ্চল গড়ার নতুন প্রত্যয়ে। এই সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে, গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। আসুন, প্রিয় অঞ্চলের ঐতিহ্য, সম্মান আর ভবিষ্যৎ ও কাংখিত ডুমুরিয়া-ফুলতলা উন্নয়নে করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। এমন এক বাংলাদেশ, যেখানে আমাদের প্রশিক্ষিত যুবকদের হাতে থাকবে উন্মুক্ত কর্মসংস্থান, ফলে যুব সমাজ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে দেশ গঠনে তৈরী করবে নতুন সম্ভাবনা। আমরা চাই এমন এক সমাজ, যেখানে ভয়-ভীতির বদলে প্রতিষ্ঠিত হবে সত্য, ন্যায় ও ইনসাফের বিচার ব্যবস্থা, থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি। প্রতিটি সরকারি-বেসরকারি দপ্তর হবে দালাল আর দুর্নীতিমুক্ত। যেখানে মানুষের কণ্ঠস্বরকে রোধ করা যাবে না, বরং প্রতিটি মানুষের মতামত হবে আগামীর পথচলার নতুন শক্তি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন