৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:২৩

কয়রায় ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রয়ারি) বিকাল ৩ টায় কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়।

কয়রা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহাদুর রহমান লিটনের সভাপতিত্বে এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা -৬ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। এতে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুল ও নির্বাচনী পরিচালনা কমিটির সদস সচিব খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, জেলা বিএনপির সদস্য রুবেল মীর ও কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহ।

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সম নুরুল হুদা, ডাঃ শওকত হোসেন, সানা মুনছুর রহমান, শেখ নুরুল হুদা, মাওলানা মোস্তাফিজুর রহমান, খোদা বকস গাইন, গাজী আকবার হোসেন, যুবদল নেতা ইহছানুর রহমান, ইউনুস আলী, রফিক, আমিরুল ইসলাম, আজারুল ইসলাম, নুরুজ্জামান খোকা, আয়ুব আলী, স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম, কৃষক দল নেতা জালাল উদ্দীন, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, আলমগীর হোসেন, ইমরান হোসেন প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন