৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:১২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই।

নির্বাচনে প্রস্তুতি খুবই ভালো। নির্বাচনের দিনসহ আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন থাকবে। এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। নির্বাচনের পরে কোন সহিংসয়তা হবে না বলে আশা করেন উপদেষ্টা।

উপদেষ্টা আজ (বুধবার) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে একথা বলেন।

উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে এক লাখ সেনাবাহিনী, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, নেভি সাড়ে তিন হাজার, একলাখ ৫০ হাজার পুলিশ, ৩৭ হাজার বিজিবি, নয় হাজার র‌্যাব ও পাঁচ লক্ষাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ডগস্কোয়াড, ড্রোন থাকবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনার কোন কিছুর অভাব নেই।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সবসময় সহযোগিতা করে থাকেন, দেশের ভালোর জন্য সঠিক সংবাদ পরিবেশন করবেন বলে আশা করেন উপদেষ্টা। দুই একজনও যদি মিথ্যা সংবাদ পরিবেশন করেন, পরিস্থিতি অনেক সময় খারাপের দিকে যেতে পারে।

ব্রিফকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
##

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন