৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:১০

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫

  • শেয়ার করুন

তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর তত্বাবধানে পুলিশসহ অভিযান চালিয়ে জাল বিক্রেতা মোঃ বিল্লাল হোসেন এর বসতবাড়ি তল্লাশি করে কারেন্ট জাল ৩ হাজার মিটার ও ১৬টি চায়না দোয়ারী জাল আটক করেছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা। বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান এর উপস্থিতিতে মৎস্য আইন বাস্তবায়নের লক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ জালসমূহ উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে যৌথবাহিনীর উপস্থিতিতে জন সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন