৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:১২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় যুবদলের সভাপতির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদল হাওলাদারের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছেন তার ছোট ভাই মোঃ আব্দুল্লাহও হাওলাদার।
গত বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। সম্মেলনের লিখিত বক্তৃতায় তিনি বলেন, গত ২৯ জুলাই আমার ভাই দারোগাভিটা থেকে বের হয়ে যাবার সময় ১নং জলমা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোঃ আছাবুর রহমান হাওলাদার তাকে ডাক দেয়। সে দাঁড়ালেই সন্ত্রাসী বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন এবং তার সহযোগী সন্ত্রাসী বাপ্পী জমাদ্দার, সাদ্দাম হোসেন, রাকিব শিকদার, মোঃ আজমিরসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জন হত্যার উদ্দ্যেশ্যে আমার ভাই মোঃ ওহিদুল ইসলাম বাদল হাওলাদার কে ধারালো চায়নিজ কুড়াল দিয়ে একাধিখ কোপ দেয়।
আমার ভাই গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য ওখানে থাকা উপস্থিত জনতা তাকে তাৎক্ষনিক ভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এরপর দিন সন্ত্রাসী বাপ্পী জমাদ্দারকে নাটকীয় ভাবে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। এবং তারা বটিয়াঘাটা প্রেস ক্লাবে মিথ্যা সংবাদ সম্মেলন করেন। সেখানে বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সিকে দোষারোপ করেন। কিন্ত উল্লেখিত ঘটনার সময় বাহাদুর মুন্সি উনার মেয়েকে নিয়ে শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। প্রমাণ সরূপ শিশু হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করলে সত্য ঘটনা পাওয়া যাবে।
সম্মেলনে বিষয়টি তদন্ত করে দোষিদের শাস্তির জন্য বিএনপির উর্ধতন নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান আব্দুল্লাহ হাওলাদার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন