৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:১২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫

  • শেয়ার করুন

বরগুনা, ২২ জুলাই ২০২৫: গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই ২০২৫ বরগুনার পাথরঘাটা উপজেলার কাটাখালী রুপধন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চিহ্নিত মাদক কারবারি মোঃ শুক্কুর হোসেনকে (৬০) আটক করা হয়।

আটককৃত ব্যক্তির দেহ ও ব্যাগ তল্লাশি করে প্রায় পাঁচ শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট এবং ব্যাগভর্তি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, আটককৃত ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাথরঘাটা নৌবাহিনী ডিটাচমেন্টে নেওয়া হয় এবং পরবর্তীতে আইনী প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিতভাবে এরকম অভিযান পরিচালনা করে আসছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন