২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:৩৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: জুন ২৭, ২০২৫

  • শেয়ার করুন

সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে সারাদেশব্যাপী সিএসএস মাইক্রোফাইন্যান্স-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জোনের সেনেরবাজার শাখার আয়োজনে নিজস্ব কার্যালয়ে শুক্রবার (২৭ জুন) সকাল ৯টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনের বাজার কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএসএস খুলনা সদরের রিজিওনাল ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএস খুলনা সদর-২ এর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাঈদ আলী এবং আইচগাতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বুলবুল আহম্মেদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সিএসএস-এর কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে এমবিবিএস, এফসিপিএস ডা. মনিরুল হক দিনব্যাপী এই ক্যাম্পে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম শুরু করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন