১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:১৮

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ইনানীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে নৌবাহিনী

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম, ২৭ এপ্রিল ২০২৫: জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলাস্থ ইনানী নৌ কন্টিনজেন্ট এলাকায় দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ রবিবার (২৭-০৪-২০২৫) কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ‘বানৌজা পতেঙ্গা’ ও ‘সম্মুখ ঘাঁটি কক্সবাজার’-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে।

ক্যাম্পেইনে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত শিশু, নারী-পুরুষসহ প্রায় সাত শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে। ইনানীতে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করায় স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

বাংলাদেশ নৌবাহিনী দরিদ্র ও অসহায় জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন