৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:০৫

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম, ১৯ এপ্রিল ২০২৫: সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনসহ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল শুক্রবার (১৮-০৪-২০২৫)দিবাগত রাতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাতারবাড়ি নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথ অভিযান পরিচালনা করে দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকা হতে ইজিবাইকসহ অপহরণকৃত চালক ওমর ফারুককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

গত ১৮ এপ্রিল ২০২৫ রাত আনুমানিক ৯ ঘটিকায় মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজার হতে ভিকটিম ওমর ফারুকের ইজিবাইকে ০২ জন অজ্ঞাত ব্যক্তি মাতারবাড়ি গমনের উদ্দেশ্যে আরোহণ করে। ইজিবাইকটি মাতারবাড়ির দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাত আরও ১০-১২ জন ব্যক্তি ইজিবাইকের পথরোধ করে এবং ইজিবাইকসহ চালককে অপহরণ করে তার পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। রাত ১২৩০ ঘটিকায় অপহরণের বিষয়টি জানতে পেরে নৌবাহিনীর একটি সেকশন তৎক্ষণাৎ মাতারবাড়িতে উদ্ধার অভিযান পরিচালনা করে। সেই সাথে অতিরিক্ত আরও একটি সেকশন মাতারবাড়ির নতুন বাজার, নতুন ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট, লবণ ক্ষেত এবং তদসংলগ্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। নৌবাহিনীর সাঁড়াশি অভিযানের সংবাদে ভীত হয়ে এবং তাদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী দল ওমর ফারুককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।এ সময় নৌবাহিনীর আভিযানিক দল দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকা হতে ইজিবাইকসহ চালক ওমর ফারুককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অভিযানে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।

জানা যায়, নৌবাহিনীর অভিযানের পূর্বেই ভিকটিমের পরিবার অপহরণকারীদের মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে দুষ্কৃতিকারীদের সনাক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন