২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৩৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

কয়রায় গাঁজাসহ বিক্রেতা আটক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭ হাজার ৫০০ শত টাকা সহ মােঃ নুরুল আলম টুটুল নামের এক ব্যাক্তিকে আটক করেছে। আটক টুটুল উপজেলার দক্ষিন মদিনাবাদ (মােড়ল পাড়া) গ্রামের মােঃ নজরুল ইসলাম মােড়লের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় এস আই বিজন, এস আই তারেক ও এ এসআই নাসির উদ্দীন এর নেতৃত্বে গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে বারটার দিকে টুটুলকে তার বাড়ির সামনে থেকে গাঁজা ও নগদ টাকা সহ আটক করে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, সাজাপ্রাপ্ত আসামী ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এ সকল ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন