২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:০১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ঈদ যাত্রা নিরাপদ করতে র‌্যাব-৬ এর কঠোর অবস্থান

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-(র‌্যাব)-৬।

র‌্যাব-৬ এর অধিনায়ক আজ দুপুরে খুলনা শহরের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, নিউ মার্কেট এলাকা, রেলওয়ে স্টেশন, খুলনা সার্কিট হাউজ ঈদগা ময়দান, খুলনা লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন গুর্ত্বুপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলার অবস্থা পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে র‌্যাব-৬ এর আওতাধীন জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন জনবহুল এলাকায় নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তাদের বাড়িতে পৌছাতে পারে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে যেন না পড়ে সেজন্য গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ঢাকা খুলনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকেট সিন্ডিকেট, কালোবাজারী প্রতিরোধে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন