৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:২১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ভোলা সদর উপজেলায় মাদকদ্রব্যসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪

  • শেয়ার করুন

অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নস্থ পাইলট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহিদুলের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এসময় ১৮৭ বোতল ফেনসিডিল, ২৮.৫ কেজি গাঁজা, ইয়াবা, দেশীয় অস্ত্র ও ৬ টি এন্ড্রয়েড মোবাইলসহ ৫ জনকে আটক করা হয়েছে।
এ অভিযানে নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ ও র‌্যাব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল এর নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে পূর্বেও ভোলা সদর থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামালসমূহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন