২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:৫৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

তালায় অপরিপক্ক আম বাজারজাতের চেষ্টা, বিক্রেতাকে জরিমানা

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি:

তালায় বেশি লাভের আশায় অপরিপক্ক গোপালভোগ ও গোবিন্দভোগ আম বাজারজাত করার অভিযোগে বাবু পাল নামক এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে ইসলামকাটি গ্রামের বিকাশ পালের পুত্র।
শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তালার সুজনসাহা বাঁশতলা-কাঁঠালতলা নামক স্থানে এক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া শারমিন। এসময় ভোক্তা অধিকার আইনে ৬ ডালি ও এক বস্তা আম বাজেয়াপ্ত করাসহ ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া শারমিনের সাথে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, তালা থানার এএসআই সেলিম হোসেন, ইউপি সদস্য আসাদুল ইসলাম,সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া শারমিন বলেন, সরকারী আম ক্যালেন্ডারের সময় সূচির অপেক্ষা না করে কোন ব্যবসায়ী আম বাজারজাত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন