৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:৪৯

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নারী পোল্ট্রি খামারীদের মাঝে মুরগি বিতরণ

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৩২জন বলিষ্ঠ নারী পোল্ট্রি খামারীদের মাঝে ১২৮০টি দেশীয় মোরগ ও মুরগি বিতরন করা হয়েছে। কৃষি গবেষণা ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশের নির্বাচিত উপকূলীয় অঞ্চলে মহিলাদের জীবন-জীবিকার উন্নতির জন্য (বিএলআরআই) উদ্ভাবিত নেটিভ মুরগির অভিযোজন শীর্ষক প্রকল্পের “প্রশিক্ষিত ও নির্বাচিত ৩২ (বত্রিশ) জন মহিলা খামারিদের মাঝে ৪০টি (৩৫টি মুরগি ও ৫টি মোরগসহ সর্বমোট ১ হাজার ২৮০টি দেশি মুরগি বিতরণ করা হয়। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রকল্পের সার্বিক সহযোগিতায় রবিবার (২১এপ্রিল) এই মোরগ ও মুরগি বিতরণ করা হয়। মুরগি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার সিনিয়র স্পেশালিস্ট ড. এরশাদজ্জামান এবং প্রকল্পের প্রধান গবেষক ড. কামরুন নাহার মনিরা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের বাগেরহাট মহিষ প্রজনন খামারের পরিচালক, ড. মোঃ আহসান হাবীব প্রামাণিক ও বিভার প্রেসিডেন্ট সুকুমার রায়। অনুষ্ঠানে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৩২জন বলিষ্ঠ নারী পোল্ট্রি খামারী গড়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন, সেই সাথে কর্মসংস্থান ও পারিবারিক পুষ্টির যোগান হবে বলে আশা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন