২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:০৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনায় মাছের ঘের থেকে প্রতিবিন্ধ কালামের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা মহানগরীর আড়ংঘাটার রাজাপুরে মাছের ঘের থেকে আবুল কালাম আজাদ (৫৫) নামে এক প্রতিবন্ধির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বিকালে তেলিগাতির বাইপাসের মহসিন মোড়লের মাছের ঘের থেকে তার ক্ষতবিক্ষত গলাকাটা লাশ উদ্ধার হয়।
আড়ংঘাটা থানার ওসি মোঃ অহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।
নিহত আবুল কালাম আজাদ তেলিগাতী মধ্যপাড়ার শেখ গহর আলীর পুত্র।
নিহত আবুল কালাম আজাদের ছোট ভাই আজিজুর জানায়, রবিবার সকাল ৯টার দিকে তার ভাই কালাম বাসা থেকে বাইপাসের মাছের ঘেরের উদ্দেশ্যে বের হয়। দুপুরে বাসায় ভাত খেতে না আসায় বাড়ীর লোকজন তাকে খুঁজতে বের হয়।
খোঁজাখুজির এক পর্যায়ে বিকাল ৫টার দিকে তেলিগাতী বাইপাসের রাজাপুরের মহসিন মোড়লের মাছের ঘেরে তার পরনের লুঙ্গি এবং গামছা দেখতে পেয়ে ঘেরের মধ্যে খোঁজাখুজির শুরু করে। একপর্যায়ে মাছের ঘেরের জঙ্গলের মধ্যে থেকে কালামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই আজিজুর এবং মফিজ আরও জানায়, চারোপাটা পাতাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন যাবত আমার ভাইয়ের সাথে প্রতিবেশী ঘের মালিকদের দ্বন্দ্ব চলছিল। প্রতিপক্ষ আমার ভাইকে ঘেরের মধ্যে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলাকেটে তাকে হত্যা করতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত আড়ংঘাটা থানার এসআই লুৎফুল হায়দার জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেলিগাতী বাইপাসের মাছের ঘের থেকে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির গলাকাটা একটি লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধরকৃত লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এছাড়াও নিহতের কপালে, হাতে ধারালো অস্ত্র গিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। তিনি জানায় প্রাথমিক ভাবে ধারোনা করা যাচ্ছে পুর্বশত্রুতার জেরে অজ্ঞাত দুষ্কৃতিকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে মাছের ঘেরের জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন