৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:০৪

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

তালিকাভুক্ত সন্ত্রাসী ট্যারা মোস্ত গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে দীর্ঘদিনের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ, শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ট্যারা মোস্ত ওই এলাকার শেখ আবুল হোসেনের ছেলে।

পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক বুধবার কেএমপি’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান।

জানা গেছে, বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত ১টায় লবণচরা থানার একটি টিম একই থানাধীন বান্দাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক (গ্রেপ্তার সূত্রঃ লবণচরা থানার মামলা নং-০৪, তারিখ-০৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৪৪৮/ ৪২৭/৫০৬(২) পেনাল কোড) করতে সক্ষম হয়।

আসামীর নামে খুলনা জেলা ও খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ৮ টি হত্যা, ৪টি চাঁদাবাজি, ১টি জালিয়াতি, ১টি অস্ত্র আইনে ছাড়াও বিভিন্ন ধারায়-১২ টি মামলাসহ সর্ব মোট ২৬ টি মামলা রয়েছে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন