২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৩৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ডিবি কার্যালয়ে নায়িকা অপু

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩

  • শেয়ার করুন

বিনোদন ডেস্ক: সাইবার ‍বুলিং থেকে প্রতিকার পেতে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।রোববার দুপুরে ঢাকা মিন্টো রোডে ডিবির কার্যালয়ে অভিযোগ জানানোর পাশাপাশি দুপুরের খাবারও খেয়েছেন বলে জানালেন তিনি।ডিবি কার্যালয় থেকে বেরিয়ে আসার পর অপু বলেন, “বেশ কয়েক মাস ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। এটা সর্বোচ্চ মাত্রায় গিয়ে পৌঁছেছে। তাই গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যেতে হল।”কোন পেইজে বা মেসেঞ্জারে থেকে কী ধরনের বুলিং করা হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, “বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে। আমি অভিযোগের বিভিন্ন লিঙ্কও দিয়েছি।”কার দ্বারা বুলিংয়ের শিকার হচেছন, সে সম্পরর্কে ধারণা থাকলেও নাম প্রকাশ করতে রাজি হননি অপু।“কে বুলিং করছেন, তা আমি বুঝতে পারছি। কিন্তু এখন নাম বলতে পারব না। গোয়েন্দা পুলিশ তা তদন্ত করে বের করুক।”
এছাড়া তার প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘লালশাড়ি’ যাতে পাইরেসি না হয়, তা নিয়েও অভিযোগ করেছেন অপু।২০০৫ সালে ঢাকাই চলচ্চিত্রে পা রাখা অপু প্রায় একশ সিনেমায় কাজ করেছেন, যার অধিকাংশ চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে।এরেমধ্যে চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিবের বিয়ে হয়, তাও লুকানো ছিল। ২০১৮ সালে সন্তান শেহজাদ খান বীরকে সামনে এনে বুবলী বিয়ের খবর প্রকাশ করেন।এরপর বুবলীর সঙ্গেও শাকিবের দূরত্ব তৈরি হয়। শাকিব আবার অপুর নীড়ে ফিরছেন বলে গুঞ্জন চলছে। তার মধ্যেই সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ করলেন অপু।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন