২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৫১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

নূরে আলম সিদ্দিকী আর নেই

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩

  • শেয়ার করুন

মহান মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক, ছাত্রনেতা ও বঙ্গবন্ধুর চার খলিফার একজন বলে খ্যাত নূরে আলম সিদ্দিকীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৯ মার্চ) ভোররাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন নূরে আলম সিদ্দিকীর মৃত্যু হয়।

তার প্রেস সচিব অনিকেত রাজেশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম সিদ্দিকী মারা যান।

নূরে আলম সিদ্দিকীর জন্ম ১৯৪০ সালের ২৬ মে ঝিনাইদহে। বাঙালির স্বাধীনতার আন্দোলন যখন চূড়ান্ত পর্বে উপস্থিত, সেই সময় ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

নূরে আলম সিদ্দিকী ছিলেন মুজিববাহিনীর অন্যতম সংগঠক। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়েছিলেন।

১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে অংশ নিয়েছিলেন নূরে আলম সিদ্দিকী।

একান্ত সচিব অনিকেত রাজেশ জানান, নূরে আলম সিদ্দিকীর মরদেহ হেলিকপ্টারে করে ঝিনাইদাহে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানজা শেষে নিয়ে আসা হবে ঢাকায়।

বাদ আছর গুলশানের আজাদ মসজিদে আরেক দফা জানাজা হবে তার। সেখানে এই বীর মুক্তিযোদ্ধাকে জানানো হবে রাষ্ট্রীয় সম্মান।

পরে সাভারে নিজের তৈরি করা মসজিদের সর্বশেষ জানাজা শেষে সাভারেই দাফন করা হবে নূরে আলম সিদ্দিকীকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন