২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:১৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১

  • শেয়ার করুন

আফ্রিকা অঞ্চলে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় আইসিসি প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল করেছে আইসিসি। ফলে বাংলাদেশ প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে।

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হচ্ছিল প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের খেলা। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশ নিজেদের লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। যদিও সর্বশেষ ম্যাচে পুচকে থাইল্যান্ডের কাছে হেরে যায় নিগার সুলতানার দল।

এবার করোনার নতুন ধরনের সংক্রমণ আফ্রিকায় ছড়িয়ে পড়ায় বাধ্য হয়ে বাছাইপর্ব বাতিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাছাইপর্বের বাকি অংশ সম্পন্ন না করে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে আগামী প্রমীলা ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাইড হিসেবে ঘোষণা করা হয়েছে।

আফ্রিকার দক্ষিণাঞ্চলে করোনার নতুন একটি প্রজাতির উপস্থিতি ব্যাপক হারে ধরা পড়ায় বিভিন্ন দেশের সাথে আফ্রিকার যাতায়াতে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। নয়টি দলকে নিয়ে হারারেতে চলছিল বিশ্বকাপ বাছাইপর্ব, যেখান থেকে মূল পর্বে জায়গা করে নিত তিনটি দল।

করোনার কারণে বাছাইপর্ব পণ্ড হওয়ায় আইসিসি তিনটি দল হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এগিয়ে থাকা তিনটি দলকেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট দেওয়া হয়েছে।

আগামী ৪ মার্চ শুরু হবে প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এতে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও অংশ নেবে স্বাগতিক নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন