১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:১৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

মোদীর উপহারের ৩১টি অ্যাম্বুলেন্স ও ২০ টন মেডিক্যাল সামগ্রী হস্তান্তর

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১

  • শেয়ার করুন

তথ্য অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া উপহারের অংশ হিসেবে ৩১টি অ্যাম্বুলেন্স ও ২০ টন মেডিক্যাল সামগ্রী বাংলাদেশে এসে পৌঁছেছে। গতকাল (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশকে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।
উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। করোনাকালে ভারতের এ অ্যাম্বুলেন্স এবং মেডিক্যাল সামগ্রী দেওয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানান, ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার দেওয়া হচ্ছে। এই উপহার হস্তান্তর করতে পেরে আমরা সন্তুষ্ট। বাকি অ্যাম্বুলেন্সগুলো কয়েক সপ্তাহের মধ্যে আসবে।
এ বছরের ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতিতে প্রথম ধাপে ৩১টি অ্যাম্বুলেন্স এখন এসেছে। ভারতীয় হাইকমিশন জানায়, অ্যাম্বুলেন্সগুলো মহামারি করোনা মোকাবিলায় এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন