৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:১৮

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

চিত্রনায়িকা পরীমনি রিমান্ডে

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১

  • শেয়ার করুন

তথ্য ডেস্কেঃ ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার রাতে তার রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ।
এর আগে আজ রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পরীমনিকে হাজির করা হয়। বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমনির সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে মহানগর হাকিম রিমান্ডের আদেশ দেন।
আজ প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে পরীমনি জানিয়েছেন, ২০১৬ সাল থেকেই তিনি মদের প্রতি আসক্ত হয়ে গেছেন। এরপর অন্য মাদকও গ্রহণ করতেন। পরীমনির বাসা থেকে ১৭ বোতল মদ উদ্ধার করা হয়েছে। এটা কোনো লাইসেন্সে কাভার করে না। এ ছাড়াও অভিযান পরিচালনার সময় তার বাসা থেকে মদের একটি লাইসেন্সের কপি আমরা পেয়েছি। কিন্তু সেটা বহু আগের মেয়াদোত্তীর্ণ।
র‌্যাব জানায়, ভয়ংকর মাদক এলএসডি ও আইস সেবন করতেন পরীমনি। তাছাড়া মদে মাত্রাতিক্তি আসক্তি তার। নিজ বাসায় একটি মিনি বারও রয়েছে তার। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমনির বাসায় এসব মাদক সরবরাহ করতেন। মিনিবার থাকায় তার বাসায় পার্টির আয়োজন করা হতো। সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ।
গতকাল বুধবার রাজধানীর বনানীর বাসা থেকে আলোচিত অভিনেত্রী পরীমনিকে আটকের সময় বিপুল পরিমাণ মদ, ইয়াবা, ভয়ংকর মাদক আইস ও এলএসডি পেয়েছে র‌্যাব। আজ তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন