২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:১০

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১

  • শেয়ার করুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে ডক্টরস্ কোয়ার্টার্সের বন্ধ ২য় গেটের সামনের এলাকা থেকে পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে কেএমপি’র সোনাডাঙ্গা থানা পুলিশ। এঘটনায় সোমবার (২৫ জানুয়ারি) সোনাডাঙ্গা থানায় মামলা ((নং-১৬) হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুরের দুধখালী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে নগরীর তেতুলতলা মোড় এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মোঃ সাব্বির শেখ (২৮) ও নগরীর শেখপাড়া মেইন রোডের আকবর আলী লেনের রিপনের বাড়ীর ভাড়াটিয়া মোঃ ফারুক গাজীর ছেলে মোঃ সৌরভ ফরিদ গাজী (২৯)।
সূত্রমতে, রবিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে মোঃ সাব্বির শেখকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে, আজ সোমবার ভোরে নগরীর শিববাড়ী পাবলিক হলের দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন কবরস্থানের ভিতরে দেওয়ালের পাশ থেকে, মোঃ সৌরভ ফরিদ গাজীর (২৯) কাছ থেকে ম্যাগজিনে একটি রাউন্ড গুলি লোডসহ একটি পিস্তল জব্দ করে পুলিশ। সে শেখপাড়া মেইন রোডের আকবর আলী লেনের রিপনের বাড়ীর ভাড়াটিয়া মোঃ ফারুক গাজীর ছেলে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন