২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:১৬

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছার কপিলমুনিতে গাঁজাসহ নওয়াবেঁকী সমিতির ম্যানেজার আটক!

প্রকাশিত: নভেম্বর ২, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ এনজিও সংস্থা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর কপিলমুনি শাখা ম্যানেজার সাইদুর রহমানকে তার মটরসাইকেলে থাকা ২ গ্রাম গাঁজাসহ আটক করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। রবিবার কপিলমুনিস্থ শাখার অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির এ এস আই এনামুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানার পর নওয়াবেঁকী সমিতির কার্যালয় চত্বরে রাখা মটর সাইকেল সার্চ করে সীটের নীচ থেকে গাঁজা উদ্ধার করার পর মটরসাইকেল মালিক সাইদুর রহমানকে আটক করা হয়। পরে তাকে থানায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে সোমবার সংবাদকর্মীরা নওয়াবেঁকী সমিতির অফিস কার্যালয়ে গেলে মুল গেইট বন্ধ পাওয়া যায়। এরপর পাশের আবাসিক রুমে কর্মীদের কয়েকজনের সাথে দেখা মেলে। সেখানে বসেই অফিসিয়াল কার্যক্রম করাকালে ঘটনার বিষয় জানতে চাইলে মাঠকর্মী পরিচয় দিয়ে তাওহিদ নামের একজন মাঠকর্মী জানান, ম্যানেজার সাইদুর রহমানকে হেড অফিসে ডেকে নেওয়া হয়েছে।

জানাগেছে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর ম্যানেজার সাইদুর রহমান কপিলমুনিতে যোগদান পরবর্তী প্রায় তাকে উগ্র মানষিকতা থাকতে দেখা যেত বলে জানান অনেকে। এ বিষয়ে সমিতির অধিনস্থ অন্যান্য মাঠকর্মীদের সাথে কথা বলতে চাইলে তারা অনিহা প্রকাশ করেন। আটক ম্যানেজার সাইদুর রহমানের বাড়ী সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে বলে জানাগেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন